1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

জামালপুরে এ্যাপোলো হাসপাতালসহ তিন বেসরকারি হাসপাতালকে জরিমানা

শাহ আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

জামালপুরে বেসরকারি ক্লিনিক – ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে এ্যাপোলো সহ তিন বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সেই সাথে ১ টি অপারেশন থিয়েটার এবং ১ টি প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার এবং  র্্যাব যৌথ অভিযান পরিচালনা করে।জানা যায়,শহরের দেওয়ানপাড়াস্থ জামালপুর  এপোলো হাসপাতালের জরুরী  বিভাগের ডাক্তার না থাকায়  লাইসেন্স নবায়ন  না থাকায়  ও অপারেশন থিয়েটারে কাঠের আসবাবপত্র ব্যবহারের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে  নানা অনিয়মের অভিযোগ   শহরের নয়াপাড়াস্থ মা নার্সিং  হোম এন্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা  ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এছাড়া শফিমিয়ার বাজারস্থ ইউনাইটেড জেনারেল হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে। এ সময় সদর উপজেলা  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার,  নির্বাহী ম্যাজিস্টেট তন্ময় হালদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃআরিফুর রহমানসহ সিভিল সার্জন প্রতিনিধি ও র ্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com