1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

জামালপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। বুধবার (১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানা পুলিশ। অজ্ঞাত ওই বৃদ্ধার বয়স অনুমানিক ৭০ বছর।
পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল (৩১ মার্চ) সন্ধ্যার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারকান্দি রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্ত:নগর অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনের সাথে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া রেলওয়ে স্টেশন এলাকায় এক বৃদ্ধা রেললাইনের পাশ দিয়ে হাটার সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় গুরুত্বর আহত হয়। স্থানীয়রা রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে রেলওয়ে পুলিশ। মাথায় গুরুত্বর আঘাতের কারণে ওই বৃদ্ধা কোন কথা বলিতে পারেনি। মাথার পেছনের হাড় ভেঙে যাওয়ার ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক বলে জানায়। পরে মঙ্গলবার মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পিবিআই এর মাধ্যমে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওই বৃদ্ধা মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com