1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের রাস্তা অবরোধ

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

​জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনে তেল দেওয়া হবে এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শনিবার মধ্যরাত থেকেই ওই ফিলিং স্টেশনের সামনে বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক ভিড় জমায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাম্প কর্তৃপক্ষ বলে তাদের পাম্পে কোনো তেল নেই এবং এখনো তেল আসেনি। এতে উত্তেজিত মোটরসাইকেল চালকেরা পাম্পের সামনের দেওয়ানগঞ্জ জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়।

অবরোধকারী এক মোটরসাইকেল চালক বলেন, আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই আমরা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু তারা সকালে বলছে যে তেল নেই। সকালে কেন বলবে? আমাদের রাতেই বলতো, যে তেল নেই। তাহলে আমরা চলে যেতাম, অপেক্ষা করানোর মানে কি।

আরিফা (২১) নামের এক যাত্রী বলেন, দেশে যে তেলের সংকট চলছে এটা এখন আর নতুন কিছু না এটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এটাকে এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না। এই বিষয় নিয়ে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করে আমাদের আটকে রেখেছে এটাও তো ঠিক না।

​নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিওনি যে আজ সকালে তেল দেবে। এরা কোথা থেকে খবর পেল তা এরাই ভালো জানে। তবে হ্যাঁ, তেল আসার কথা ছিল, গাড়ি এখনো আসেনি। এই বিষয় নিয়ে তারা পাম্পের সামনে হট্টগোল করছে। এটা অন্যায় আর জুলুম ছাড়া অন্য কিছু না।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করেছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নিয়েছে। এখন সবকিছু স্বাভাবিক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com