1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

জামালপুরে ভারতীয় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড জব্দসহ দুইজন আটক

ওসমান হারুনী
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

অবৈধ পথে আসা ভারতীয় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড জব্দ ও বহনকারী মাইক্রোবাসসহ দুই চোরাকারবারী আটক করেছে জামালপুর র‍্যাব-১৪ এর একটি আভিযানিক বিশেষ টিম।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কার্যালয়ে প্রেসব্রিফিং এ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানিয়েছেন, বকশীগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ এর চৌকস আভিযানিক দল
আজ বুধবার ভোর সাড়ে ৫ টায় জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্টে সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়।

এসময় ৪লাখ ৭৪হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২জনকে আটক করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০হাজার টাকা। পাশাপাশি হাইস ড্রাইভার সাদ্দাম হোসেন(৩২) ও আবুল খায়ের(২২) নামের ২জনকে আটক করা হয়।

আটককৃত ড্রাইভার সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও  আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার আসাদুজ্জামান এর ছেলে।
জামালপুর র‍্যাব-১৪,সিপিসি-১ ক্যাম্প কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম আরও জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com