1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান- মাহবুবুল আলম সালেহী ঝিনাইদহ সফরে আইন মন্ত্রী প্রশাসন কে হুশিয়ারি – দুর্নীতির আশ্রয় নিলেই ডিপার্টমেন্টাল প্রসেডিং এর সাথে দুর্নীতির মামলাও দেওয়া হবে বাঁশখালীতে নব নির্বাচিত এমপি জহিরুল ইসলাম কে নাগরিক সংবর্ধনা পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতিকে অপহরণ করে হত্যা লালমনিরহাট পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন ম্যানেজার মৃত্যু নড়াইল আলোচিত-৪ খুনের দায়ের কৃত মামলা ৩ আসামি গ্রেফতার কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই দৌলতপুর ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টিকরকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনায় দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কোম্পানীগঞ্জে সড়কের কাজে ‘নিম্নমানের বালি পাথর ‘ব্যবহারে নিরব ভূমিকায় প্রশাসন

জামালপুরে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্ল্যান্টের চুক্তি সই

শাহ আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

জামালপুরে ‌‘মাদারগঞ্জ ১০০ মেগাওয়াট সোলার প্ল্যান্ট’ বাস্তবায়নের জন্য বি-আর পাওয়ারজেন কোম্পানি লিমিটেড ও সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানি লিমিটেডের (সিআইআরই) সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিদ্যুৎ ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে বি-আর পাওয়ারজেনের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দূর্জোটি প্রসাদ সেন ও আইআরইসি’র পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ঝিউসেন ওয়াং স্বাক্ষর করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।

বক্তব্যে হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ হাজারো বাধা-বিপত্তি সত্ত্বেও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কাজ করছে। ৪০ শতাংশ বিদ্যুৎ পরিষ্কার জ্বালানি হতে উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

আশা করা যাচ্ছে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি হতে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সিআইআরই, চায়না এবং বি-আর পাওয়ারজেন লিমিটেডের মধ্যকার জয়েন্ট ভেঞ্চার কোম্পানির শেয়ার সিআইআরই’র ৭০ শতাংশ ও বি-আর পাওয়ারজেনের ৩০ শতাংশ। ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বাণিজ্যিকভাবে উৎপাদনে আসবে এই কোম্পানিটি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com