1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের “নেতা নয় সেবক হতে চাই

 মোঃমানিক মিয়া
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩৮ বার পড়া হয়েছে

ক্রয়োদশ জাতীয় সংসদের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। সিলেট জেলার কোম্পানি গঞ্জ উপজেলার সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে নির্বাচনী দৌঁড় ঝাপ শুরু করেছেন। বিশেষ করে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার, খেলার মাঠসহ সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
উপজেলাবাসির মতে, দলমত নির্বিশেষে কোম্পানিগঞ্জ  উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় হাজীমোঃসাহাব উদ্দিন কে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বৃহত্তম ১নং পশ্চীম ইসলাপুর ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, ও তরুণ প্রজন্মের পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন হাজী মোঃ সাহাব উদ্দিন । সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে উপজেলা চেয়াম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। প্রতিটি গ্রামগঞ্জের মানব ও সমাজ সেবায় তিনি থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব। দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সমাজ সেবক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমূল তরুণ ও যুবসমাজের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।নির্বাচনের ঘোষণা আসার পূর্বেই কোম্পানি গঞ্জ  উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই অনেকেই উপজেলা চেয়ারম্যান  পদে নির্বাচনের প্রার্থী হওয়ার জানান দেওয়ার কর্যক্রম শুরু করছেন।
হাজী সাহাব উদ্দিন বলেন, জনগণ যদি আমাকে সমর্থন দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি জনগণের অধিকার আদায়ে সচেষ্ট অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি মূলত জনগণকে নিয়ে,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই। আমি মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে জনগণের হৃদয়ে থাকতে চাই। “আমি নেতা নয় সেবক হতে চাই” আশা করি কোম্পানিগঞ্জউপজেলাবাসী আমাকে সেই সুযোগ দিবেন।হাজী সাহাব উদ্দিন উপজেলার সর্ব বৃহৎ ১নং পশ্চীম ইসলাপুর ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের সন্তান তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রস্তুুতি নিতে সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com