1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

‎জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফিরোজ কবির
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
‎সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
‎আজ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০.৩০মিনিটে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎অনুষ্ঠানে বক্তব্যে রাখেন গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের ধানের শীষের নমিনী অধ্যাপক ডাঃ জিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমান,সদস্য সচিব মতিয়ার রহমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
‎আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক বলেন,মেজর জিয়া ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সফল রাষ্ট্রনায়ক ও গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ও দেশপ্রেম আজও জাতিকে পথ দেখায়। আমরা তার দেখানো আদর্শের বাংলাদেশ বিনির্মাণের একতা বদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী কে বিজয়ী করে সোনার বাংলা বিনির্মাণে অংশ নেব।
‎আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com