1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন: ইয়াও ওয়েন যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল দলের হারের পর শুনলেন ‘বাবাও নেই’ গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির

“জিয়ানগরে ভাড়া বাসায় এলজিইডি কর্মচারীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার”

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের জিয়ানগরে ভাড়া বাসা থেকে উপজেলা এলজিইডিতে কর্মরত ৪র্থ শ্রেণির এক কর্মচারীর স্বামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাতের কোনো এক সময় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে স্বামী তুহিন (২৯) অন্য রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তুহিন হাওলাদার ঝালকাঠি সদরের এনায়েত হাওলাদারের পুত্র বলে জানা গেছে।
জানা যায়, জিয়ানগর এলজিইডিতে কর্মরত ৪র্থ শ্রেণির কর্মচারী ফারজানা রিশাদ ও তার স্বামী তুহিন হাওলাদার জিয়ানগর ডিগ্রি কলেজ সংলগ্ন আব্দুল হালিম মাঝির পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তুহিন অন্য রুমে চলে যান।
রবিবার সকালে স্ত্রী ফারজানা তাকে ডাকতে গেলে স্বামী তুহিনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং আশপাশের লোকজনকে খবর দেন।
খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠায়।
উল্লেখ্য, তুহিন হাওলাদার একটি মাদক মামলার আসামি ছিলেন এবং প্রায় ৮ মাস আগে ওই মামলায় জামিনে মুক্তি পান।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com