1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

জীবন ও সম্পদ বাঁচাতেই তারা বিদেশে পালিয়ে গিয়েছিল- তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ ,রংপুর।
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। হাসতে হাসতেই আমরা ফাঁসির দড়ি গলায় তুলে নিয়েছি। অন্যায়ের সঙ্গে আপস না করে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মূল্য দিতে হলে আমরা সেই মূল্য দিতে প্রস্তুত ছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এমনও অনেকে ছিল যারা নিজের জীবন ও সম্পদ রক্ষার জন্য বিদেশে পালিয়ে গিয়েছিল।
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী হাইস্কুল মাঠে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম। তিনি বলেন, এ দেশের মাটি ও মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের। সংকটের সময় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, বরং জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—যারা আদর্শের প্রশ্নে আপস করেনি, তারাই শেষ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ক্ষমতা কিংবা সম্পদের লোভে যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা হয়তো সাময়িকভাবে বেঁচে গেছে, কিন্তু মানুষের বিশ্বাস হারিয়েছে।
জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ভয় নয়—সাহসই আমাদের শক্তি। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে ত্যাগ স্বীকার করতে হয়, সেই ত্যাগের পথেই জামায়াতে ইসলামী সবসময় অটল থাকবে ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com