1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অ*ভি*যা*নে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আ*ট*ক

মাহবুব হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
ঝালকাঠির নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫) এবং সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)।
গিয়াস মল্লিক পৌরসভার ৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার এবং লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৬শ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র,
মাদক বিক্রির নগদ অর্থ
এই আলামতগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান নলছিটি উপজেলায় মাদক-দমন কার্যক্রমের অংশ। অভিযান পরিচালনা করে স্থানীয় জনজীবন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং অপরাধী চক্রের দৌরাত্ম্য রোধ করা লক্ষ্য।
এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত যৌথ অভিযান চললে মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং যুবসমাজ নিরাপদ থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com