1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইদহের জনমনে এখন স্বস্তি সাবেক এটর্নি জেনারেল হলেন আইন মন্ত্রী

মাকসুদুল হক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এর পর আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ এবং নব নির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করেছেন । বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এর পুর্বে ছিলো ঝিনাইদহের ৪ টি আসনের ২০ লক্ষাধিক ভোটারের মাঝে টানা উত্তেজনা, নির্বাচন পরবর্তী ছোট খাট সংঘর্ষ হয়েছে দফায় দফায় দেখা গেছে সহিংসতার ঘটনা। জামায়াত বিএনপি কর্মী সমর্থকেরা আহত হয়ে প্রায় অর্ধশত মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে এখনো অনেকেই ভর্তি আছেন হাসপাতালে।
এরই মাঝে স্বস্তির খবর জানা গেলো, বদলে গেলো স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ইতিহাস ঝিনাইদহ–১ শৈলকুপা আসন থেকে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী পরিষদে যোগ দিয়েছেন সাবেক এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, শপথ নিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে।
দির্ঘ ৫৫ বছরে ঝিনাইদহের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম আইন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ঝিনাইদহ–১ আসনের বি এন পি মনোনীত বিজয়ী প্রার্থী মোঃ আসাদুজ্জামান।
চারটি নির্বাচনী আসনের মধ্যে বাকী তিনটি আসনে অনেক প্রতিযোগিতার পর নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত তিন জন প্রার্থী।
সাধারণ মানুষের মধ্যে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে, ঝিনাইদহ বাসীর আশা ভরসা এবং সর্বোচ্চ চাওয়া পাওয়া এখন সংসদ সদস্য আইন মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এর নিকট।
ঝিনাইদহের জনপদের গনমানুষের একটাই দাবি আসাদ সাহেব শপথ গ্রহণ শেষে যেন খুব দ্রুত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
আজ থেকে এই জেলার মানুষ দুর্নীতি, চাঁদাবাজি,দখলদারিত্ব, ছিনতাইকারী, ভূমিদস্যুতা সহ সকল অবৈধ কর্মকাণ্ডের অবসান চায়।
সকল অনৈতিক, অপরাজনৈতিক সহিংসতা পরিহার করে ভ্রাতৃপ্রেমী দেশপ্রেমিক নাগরিক হিসেবে মিলেমিশে বসবাস করতে পারে সে বিষয়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট ঝিনাইদহ জেলা তথা সারা বাংলাদেশের মানুষের তীব্র আকাঙ্ক্ষা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com