1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান

ঝিনাইদহে বিআরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন

মাকসুদুল হক, ঝিনাইদহ–
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) প্রশিক্ষণপ্রাপ্ত ও অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের মিলনমেলা, মতবিনিময় সভা ও নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল, ২০২৬) ঝিনাইদহ শহরের ‘ড্রীম ভ্যালি পার্ক ও রিসোর্ট’ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোঃ মোখলেছুর রহমান-এর সভাপতিত্বে এবং মোঃ রেদোয়ানুল ইসলাম ( রিপন) এর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সকল উপজেলার ইলেকট্রিশিয়ানরা অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাকসুদুল হক ও মোঃ ফরাস উদ্দিন । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সভাপতি এস এম রজ্জব আলী এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি টিপু সুলতান
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সদস্যদের জীবনমান উন্নয়ন এবং পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “গ্রাহক সেবার মান বজায় রেখে নিরাপদ বিদ্যুৎ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ইলেকট্রিশিয়ানদের জীবনমান উন্নত করতে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ঝিনাইদহ জেলা বিআরইবি অনুমোদিত ইলেকট্রিশিয়ানদের নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুমিল্লার মোঃ নাসিম উদ্দিন শাহিন, শরীয়তপুরের মোঃ নাছির উদ্দীন খান এবং খুলনা বিভাগের বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) নেতৃবৃন্দ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com