1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে গেলেন দেশের ফার্স্ট লেডি

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মির্জাপুর ঘুরে গেলেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সহধর্মিণী ও সাবেক যুগ্ম সচিব দেশের ফার্স্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন ও বিকেলে উপজেলার কদিমধল্যা এলাকায় অবস্থিত ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজে বিসিএস (প্রশাসন) ১৯৮২ বিশেষ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রশাসন কর্মকর্তা ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাস্ট লেডি অধ্যাপক ড. রেবেকা সুলতানা। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ ও প্রতিষ্ঠানটিতে একটি শহীদ মিনারের উদ্বোধন করেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটির উন্নয়নে আর্থিক অনুদানও প্রদান করেন তিনি। অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা প্রশাসক মোহাম্মদ কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, সহকারি পুলিশ সুপার (মির্জাপুর) সার্কেল এসএম মনসুর মূসা, থানা অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com