1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

টাঙ্গাইলে পিকনিকের নৌকা থেকে বংশায় নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

Journalists Abdus Sattar
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পিকনিকের নৌকা থেকে বংশাই নদীতে পড়ে নাজিম সিকদার(১৪)নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।শনিবার সকাল ৮টার দিকে উপজেলার হাঁটুভাঙ্গা বংশাই সেতুর পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।নিখোঁজ নাজিম সিকদার উপজেলার মজিদপুর গ্রামের ইকবাল সিকদারের ছেলে।সে বংশাই স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিলেন।স্হানীয়রা জানায়,নাজিম ও তার বন্ধুরা মিলে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিয়ে পিকনিকে যাচ্ছিলেন।সকাল পৌনে আটটার দিকে তারা হাঁটুভাঙ্গা বংশাই সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়।এসময় নাজিম ও তার বন্ধুরা নৌকার ছাদে সাউন্ড বক্সে মিউজিকের তালে তালে নাচতে থাকে।সকাল ৮টার দিকে বংশাই সেতুর কিছুটা পশ্চিম দিকে পৌঁছালে নাচের তালে ভারসাম্য হারিয়ে নাজিম নৌকার ছাদ থেকে নদীতে পড়ে যায়।সঙ্গে সঙ্গে নৌকা থামিয়ে খোঁজাখুঁজি করেও নিখোঁজ নাজিমের খোঁজ পাওয়া যায়নি।পরে তারা মির্জাপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে আটটা থেকে নিখোঁজ কিশোরকে উদ্ধার কাজ শুরু করেন।বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.আমজাদ হোসেন বলেন,নদীতে ডুবে নাজিমের নিখোঁজ হওয়ার বিষয়টি দুঃখজনক।কিশোর-যুবক ও অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।এবিষয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,ডুবুরি দল সকাল সাড়ে আটটা থেকে টানা প্রায় সাড়ে ৬ ঘন্টা খোঁজাখুঁজি করেও নিখোঁজ কিশোরের কোন খোঁজ মিলেনি।নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।এ খবর পাঠানো পর্যন্ত নিখোঁজ কিশোরের কোন খোঁজ পাওয়া যায়নি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com