1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

টাঙ্গাইলে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা

মোঃমিনহাজ উদ্দিন সুমন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ২০০/২৫০ জনকে। বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট আদালত থেকে জানানো হয়, বিচারক মামলাটি আমলে নিয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর থানা আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্থানীয় সমন্বয়কদের নেতৃত্বে মধুপুর হাসপাতালের সামনে থেকে একটি শান্তিপূর্ণ মিছিল বের হয়। মিছিলটি মধুপুর বাসস্ট্যান্ডে আনারস চত্বরে পৌঁছলে ড. আব্দুর রাজ্জাকের হুকুমে অন্য আসামিরা ছাত্র-জনতার ওপর দা-কুড়াল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে মামলার বাদিসহ বেশকয়েকজন আন্দোলনকারী আহত হন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. মালেক আদনান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মধুপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে দন্ডবিধির বেশকয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মাননীয় বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com