1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় পৌর আওয়ামী লীগের তিন নেতার একযোগে পদত্যাগ, আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থানীয় রাজনীতি

KM Mukul
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগে পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন,আব্দুস সাত্তার শেখ
 পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি, তিনি উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত নেছার উদ্দিন শেখের সন্তান।
অন্য আরেক সহসভাপতি একই ওয়ার্ডের মোঃ ইলিয়াস শেখ (ইলি) সহ-সভাপতি, ৭ নম্বর ওয়ার্ড, পৌর আওয়ামী লীগ।  তার পিতা: মৃত নজির শেখ
 গ্রাম: গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া। এবং অন্যজন হলেন,
জাহিদুল ইসলাম যুবলীগের সদস্য টুঙ্গীপাড়া। তার পিতার নাম, মৃত মতলব শেখ  গ্রাম: পাটগাতী, (পৌরসভা ৯ নং ওয়ার্ড) টুঙ্গিপাড়া।
তারা তিনজনই সাংবাদিকদের সামনে লিখিত পদত্যাগপত্র পাঠ করেন এবং বলেন, ব্যক্তিগত কারণ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পদ থেকে পদত্যাগ করছি।
পদত্যাগ পত্র পাঠ করে সহ-সভাপতি আব্দুল সাত্তার ও ইলিয়াস হোসেন বলেন, আমরা কখনো রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলাম না। আমাদেরকে যে কমিটিতে রাখা হয়েছিল, তা আমাদের জানা ছিল না। তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করছি।
যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম বলেন, আমি নিজেই জানিনা যে যুবলীগে আমাকে কোন কমিটিতে সদস্য করা হয়েছে। তারপরেও আমি রাজনীতি করতে চাই না। তাই উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে টুংগীপাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে যুবলীগের সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেননি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com