1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্ধার

KM Mukul
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে
(২৫-০১-২০২৬)গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ঘোরাঘুরি করার অভিযোগে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি ঘটে গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রি., শনিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে। টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি গ্রামের দক্ষিণপাড়া মুন্সিবাড়ীর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
আটক ব্যক্তির নাম রাহাত চৌধুরী (১৭)। তার পিতা মৃত দেলোয়ার চৌধুরী, মাতা লাবনী। তার স্থায়ী ঠিকানা ভাগ্যকুল, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ এবং বর্তমানে সে মৌলভীপাড়া (মোল্লাবাড়ি), থানা ও জেলা গোপালগঞ্জে বসবাস করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহাত চৌধুরী ট্রাউজার পরিহিত অবস্থায় হাতে একটি ওয়াকি-টকি নিয়ে বর্ণি গ্রামের মধ্যপাড়া মুন্সিবাড়ীর সামনে ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে দাবি করে এবং এলাকায় গোয়েন্দা কার্যক্রমে নিয়োজিত আছে বলে জানায়।
তবে স্থানীয়দের সন্দেহ হলে তার কাছে সেনাবাহিনীর আইডি কার্ড বা কোনো বৈধ পরিচয়পত্র দেখতে চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়। এ সময় স্থানীয়রা বিষয়টি টুঙ্গিপাড়া থানায় অবহিত করেন।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টুঙ্গিপাড়া থানা পুলিশের টহল দল এবং টুঙ্গিপাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল যৌথভাবে সন্দেহভাজন রাহাত চৌধুরীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা নেওয়া হয়েছে ১৪০/১৭০ ধারায় মামলা নং ৮/২৬,তাকে ২৫ জানুয়ারি দুপুরে পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।,
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com