1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

টেকনাফে৫০ হাজার ইয়াবা ও সিএনজি জব্দ, অন্ধকারে পালাল দুই মাদক পাচারকারী

Md arif
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও সিএনজি জব্দ করা হয়েছে। তবে পুলিশি অভিযানের সময় পালিয়েছে সিএনজি চালক ও এক মাদক পাচারকারী । রবিবার (২জুন) ভোর রাতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার সংলগ্ন ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) রুবেল হোসেন। কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফুদ্দীন শাহীন- এর নির্দেশনায় ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, রাত অনুমানিক ১রাব৫মিনিটে গোপন সংবাদের ভিক্তিতে জানা যায় – উকিয়া থেকে টেকনাফের হ্নীলা বাজারগামী একটি সিএনজিতে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। পরে রাত ১টা ৪৫ মিনিটে ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছুখন পর একটি সবুজ সিএনজি দেখে থামার সংকেত দেয়া হলে চালক গাড়িটি থামিয়ে এক পাচারকারী সহ অন্ধকারে পালিয়ে যায়। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজি তল্লাশী করে চালকের আসনের নিচে বিশেষ ভাবে লুকানো পাওয়া যায়। সাদা পলিথিনে মোড়ানো হলুদ কসটেপ প্যাকে থাকা ৫টি কার্টুনে মোট ৫০,০০০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ৪কেজি ২৫০ গ্রাম। জব্দ করা সিএনজিটির নিবন্ধন নম্বর কক্সবাজার -থ- ১১-৬৭৪৫,ইঞ্জিন নম্বর AZZWH51592,চেসিস নম্বর ; MD2A45AZ6HWF3702। এসআই রুবেল হোসেন রাত ২টা ৫মিনিটে টর্চলাইটের আলোতে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করেন এবং পরে সম্ভাব্য অন্যান্য স্হানে অভিযান পরিচালনা করেন। এই বিষয়ে টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমরা পলাতকদের শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছি। ইয়াবা ও সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com