1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

সাদ্দাম হোসেন সাজ্জাদ,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে
দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অত্যন্ত সাফল্যের সাথে অভিযান পরিচালনা করছে। যার ধারাবাহিকতায় আজ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি’র নিকটবর্তী বিআরএম-৯ হতে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে জাদিমুরা নেচার পার্ক সংলগ্ন এলাকায় নাফ নদীর অভ্যন্তরে বাংলাদেশের জলসীমা হতে এক বিশেষ অভিযানে ০১ জন পাচারকারীসহ বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও অবৈধ গোলাবারুদ জব্দ করা হয়।  প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অদ্য ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ গভীর রাতে কুয়াশার চাদরের আড়ালে নাফ নদী দিয়ে মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। মাদক কারবারিদের চক্রান্ত রোধ করতে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এর পরিকল্পনা ও নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় একটি বিশেষ রণকৌশলগত পরিকল্পনার ছক প্রণয়ন করা হয়। পরিকল্পনা অনুযায়ী ব্যাটালিয়নের নিয়মিত নৌ-টহল দলকে সন্দেহজনক ও রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানসমূহে মোতায়েন করা হয়। এ সময় বিজিবি আভিযানিক দল কর্তৃক অত্যাধুনিক সার্ভেইল্যান্স প্রযুক্তির মাধ্যমে রাত ০২১০ ঘটিকায় দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৯ হতে আনুমানিক ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব দিকে নেচার পার্ক সংলগ্ন নাফ নদীর অভ্যন্তরে একজন ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে নৌ-টহল দল কর্তৃক আধা ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অবশেষে রাত ০২৪০ ঘটিকায় মায়ানমার হতে বাংলাদেশের জলসীমায় সাঁতরে আসা ব্যক্তিকে বিশেষ পন্থায় ভাসিয়ে নিয়ে আসা ০২টি প্যাকেটসহ আটক করা হয়। এসময় প্যাকেট খুলে একটি প্যাকেট হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর প্যাকেট হতে ১৪৪ রাউন্ড ভারী অস্ত্রের গুলি ও ০৩ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি এবং ০১টি বাটন মোবইল উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ গোলাবারুদ ও মাদক জব্দ করার মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ দেশের এই ক্রান্তিলগ্নে নাশকতার নীল নকশা ভেস্তে দিতে সক্ষম হলো।এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “সীমান্তঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে যা, স্থানীয় জনমনে গভীর আস্থা ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটিয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র-গোলাবারুদ, মাদক ও মানব পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত মাদক, অবৈধ গোলাবারুদ এবং ধৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরবর্তী তদন্তকার্য পরিচালনার প্রক্রিয়া চলমান রয়েছে।
লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি*
অধিনায়ক
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com