1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

মো রাকিব বাবু, নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি, বগুড়া।
  • প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৫৬ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে প্রাণ হারিয়েছেন চালক আহসান হাবিব (৪৫)। সিএজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি।
বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এদূর্ঘটনা ঘটনা ঘটেছে। নিহত সিএনজি চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছিলে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে যায়। এতে সিএনজি চালক গুরুত্বর আহত হয়। এসময় ¯স্থানীয় লোকজন আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আব্বাস আলী বলেন, অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি চালক মারা গেছেন। সিএনজি জব্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com