ঠাকুরগাঁও জেলার আখানাগড় মধ্যে ঝারগঁও গ্রামে এক অগ্নিকান্ডের ঘটনায় গ্রামের ২৯টি ঘর ভূষ্মিভূত হয়েছে। মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি)অনুমানিক রাত ৮ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা অখানাগড় ইউনিয়নের মধ্যে ঝারগাঁও গ্রামের মোঃতাজুল কারি সাহেব বাড়ীতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটনা ঘটে।
এলাকাবাসি লোকজন সহ প্রত্যক্ষদর্শীরা জানান, কি ভাবে আগুন লেগেছে আমরা বলতে পারছিনা,আবার কেউ কেউ বলছে রাতে রান্না শেষে হয়তো রান্না ঘর থেকে আগুনের শিখা দেখতে পায় কিছু কিছু পরিবারের লোকজন। গ্রামবাসি আগুনের শিখা দেখতে পেয়ে চিল্লাহল্লা করলে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরই মধ্যে রান্না ঘর সহ মোট ২৯ টি পরিবার ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটিরও বেশি অগ্নিকান্ডে ভূষ্মিভূত হয়।
আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাইন উদ্দীন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে কম্বল ও শুকনো খাবার অর্থ বিতরণের বিতরণের করেছেন। বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।