1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ে কোচের ধাক্কায় দ্বিখন্ডিত আট বছরের শিশু

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে হানিফ কোচের ধাক্কায় দ্বিখন্ডিত হয়ে নিহত হয়েছে সুরাইয়া আক্তার নামে আট বছরের শিশু। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধা জেলা সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী স্ত্রী দুজনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন এবং ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সাথেই থাকে।

জানা যায়, শিশুটি মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় হানিফ কোচটি ধাক্কা দিলে মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে লাশটি উদ্ধার করে।ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সকালে হানিফ কোচের বাসের ধাক্কায় সুরাইয়া আক্তার নামের একটি শিশু নিহত হয়েছে। পরবর্তী সময়ে আমরা গাড়ি টি আটক করি। গাড়ি টির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com