1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

ডাকসু মাদকের আড্ডাখানা, বেশ্যাখানা ছিল- বললেন জামায়াত নেতা শামীম আহসান

মোঃ শাহজালাল, বরগুনা।।
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ ছিল বলে মন্তব্য করেছেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. শামীম আহসান।
তিনি তার বক্তব্যে বলেন, ‘আমরা দেখেছি, নির্বাচনের আগে ডাকসু মাদকের আড্ডাখানা ছিল, বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই, এই বাংলাদেশে সকল প্রকার অন্যায়, চাঁদাবাজ, দুর্নীতি উৎখাত করতে সক্ষম জামায়াতে ইসলামীই।
শনিবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থী সুলতান আহম্মেদ  এর নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
শামীম আহসান বলেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি—আপনারা ধৈর্য ধরে, ভয়ভীতিকে উপেক্ষা করে, ইমানের শক্তি নিয়ে কাজ করুন। কারণ, আমরা যে কাজ করি, তা ইবাদতের কাজ। আমরা রাজনীতি করি, আল্লাহর সন্তুষ্টি, পরকালের নাজাতের জন্য। তাই, আপনাদের ইমানের বলে বলীয়ান, রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করবেন।
তিনি আরো বলেন, বিএনপি যাতে আগামী দিনে ভোটকেন্দ্রে কোনো রকমের হইহুল্লোড় বা হাঙ্গামা করতে না পারে। এজন্য আপনাদেরকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।  আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিবর্তন দেখেছেন, সেখানে ছাত্র, ছাত্রীরা শিবিরের পক্ষে ভোট দিয়েছে। তারা যদি ডাকসুতে ইসলামীর ছাত্রশিবিরকে জয়ী করতে পারে। তাহলে আগামী দিনেও জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে, ইনশাআল্লাহ।
সোমবার জামায়াত নেতা শামীম আহসান মুঠো ফোনে বলেন, ডাকসু আগে মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা ছিল; এটি আমি বলিনি। তিনি বলেন, ‘আমি বলেছি, শিবির জামায়াতে ইসলামীর সংগঠন। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়ী হয়ে পরিবেশ সুন্দর করেছে। কিন্তু জামায়াত জয়ী হলে সারাদেশে এমন পরিবেশ নিয়ে আসবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com