1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছার অস্ত্র সহ আটক

মোঃ আরিফ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের  রামু গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালানচক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে আটক করে বিজিবি।
মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় রামুর পশ্চিম বোমাংখিল ০৩ নং ওয়ার্ড গর্জনিয়া হতে নুরুল আবছার (পিতা-ফরিদুল আলম) কে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮রাউন্ড গোলাবারুদ,৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি)।
গত ২১ জুলাই ২০২৫ তারিখ জামছড়ি বিওপি কর্তৃক আটককৃত ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবা সাথে পলাকত আসামী হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়। যার মামলা নম্বর-১৩ তারিখ ২১ জুলাই ২০২৫।
ইতোপূর্বে ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকান্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি বিজিবির।
সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত  শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।
উল্লেখ্য, আটককৃত আসামী নুরুল আবছারকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তর, কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত সন্ত্রাসী,গরু চোরাচালান ও ইয়াবা পাচার দমনে বিজিবির এমন অভিযান সীমান্ত এলাকার অপরাধ প্রবণতাকে প্রতিরোধ করে এলাকায় স্বস্তি ফিরাবে বলে মনে করছেন সচেতনমহল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com