1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির সমর্থনে চট্টগ্রাম

মোঃ জসীম উদ্দিন নিরব
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে খেলার আয়োজন করা হচ্ছে তা শুধুই সরকারের অবৈধ ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য। এই নির্বাচনের সরকারবিরোধী কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক নির্বাচন অনুষ্ঠানের গণদাবীকে জোর করে উপেক্ষা করার ফলে এই নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই। গণতান্ত্রিক বিশ্ব এমন একতরফা নির্বাচনী প্রহসনের অশুভ পরিণাম নিয়ে উৎকন্ঠা  ও সতর্কতা জানিয়েছে।
শুক্রবার  (৫ ডিসেম্বর২০২৩)  দুপুর ২ টা সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবীদলের সদস্য সচিব মোঃ জাহেদ এর নেতৃত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম সহ দলবল নিয়ে শাকপুরা ইউনিয়নে জনসম্মুখে ঘরে ঘরে প্রচারপত্র বিলি করেন।
অন্যদিকে
 চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম নাছির উদ্দিনের  তত্ত্বাবধানে
উপজেলার নেতা মোঃ সাইফুল আলম, মোঃ মহিন, মোঃ জানে আলম, মোঃ খোরশেদ  সহ যুবদলের  উদ্যোগে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন, বোয়ালখালী উপজেলা চরখিজিরপুর ভোট কেন্দ্রে বিপরীতে রফিক আহমেদ মার্কেটে আশেপাশে  জনসম্মুখে হাতে হাতে তুলে দেন ডামি নির্বাচনে বর্জনের প্রচারপত্র ও আরো বলেন  ভোট কেন্দ্রে কেউ যাবেন না প্রহসনের নির্বাচন মানিনা মানবো না,
এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীকে প্রতি আহবান জানানো হচ্ছে বলে দাবী করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com