1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

ডিবি পুলিশের অভিযানে প্রতারণার মামলার আসামি ‘জাদুকর’ গ্রেফতার

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন ওরফে জাদুকর (৫০) কে গ্রেফতার করেছে। শনিবার (২৭ জুলাই ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে চৌগাছা থানাধীন দেবীপুর বাজার সংলগ্ন ‘উই কেয়ার প্রোজেক্ট’-এর আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অলক কুমার পিপিএম ও এএসআই (নিঃ) মো. শামসুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এ চৌকস অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে নানা কৌশলে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তিনি শ্রমিকের ছদ্মবেশে ‘উই কেয়ার প্রোজেক্ট’-এ কাজ করে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ ও সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে অবশেষে ডিবি পুলিশের হাতে ধরা পড়ে প্রতারণার এই কুখ্যাত জাদুকর।
তার বিরুদ্ধে যেসব মামলায় গ্রেফতারি পরোয়ানা মুলতবী ছিল: সি আর ৪১৫১/২৪, সি আর ৪০৭৬/২৪, সিআর ১৯৬৩/২৪, সি আর ১৫৩৪/২৪ ও সি আর ৩৬৮৬/২৪। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com