1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

ডোমার-ডিমলার উন্নয়নে জনগণের অংশগ্রহণ চাইলেন এমপি মাওলানা আব্দুস সাত্তার

মোঃ মকবুলার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার স্থানীয় জনগণের উদ্দেশ্যে এক বার্তায় তাদের সমস্যা, দাবি ও পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন-
“আসসালামু আলাইকুম, প্রিয় ডোমার ও ডিমলা বাসী,
আপনাদের যেকোনো সমস্যা, ন্যায্য দাবি ও মূল্যবান পরামর্শ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমি বিশ্বাস করি—আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আমরা গড়ে তুলতে পারবো একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ ডোমার-ডিমলা।
আপনাদের করা প্রতিটি মন্তব্য ও মতামত আমরা গুরুত্ব সহকারে নোট করেছি এবং সেগুলো পর্যায়ক্রমে আমলে নেওয়া হচ্ছে।
আসুন, আমরা সবাই একসাথে কাজ করি আমাদের এলাকার উন্নয়ন ও কল্যাণে।
আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।”
এ সময় তিনি আরও জানান, এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং জনগণের দেওয়া মতামতগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধির এমন উন্মুক্ত আহ্বান জনগণের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করবে এবং উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com