1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারাগঞ্জে বিদ্যুৎ কর্মচারীর রহস্যময় মৃত্যু, ৩ দিন পর লাশ পাওয়া গেল আলু ক্ষেতে রমজান সামনে রেখে পিরোজপুরে বাজার মনিটরিং: ৫ ব্যবসায়ীকে জরিমানা ভোলায় নিখোঁজ হওয়া ৩ মাসের শিশু উদ্ধার; ঘটনার রহস্য উন্মোচন ও বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায় প্রদান মাদারীপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক জামালপুরে ৩টি বিপণিবিতান ও ২টি দ্রব্যসামগ্রীর দোকানকে ২০ হাজার টাকা জরিমানা যশোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ বগুড়ার শিবগঞ্জে সিটিজেন গ্রুপের ৩য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঝিনাইদহের কালীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় শিশুর লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক ও ক্ষোভ চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্যের সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মত বিনিময় মিঠাপুকুরে বড়হয়রতপুর ইউনিয়ন নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা

ড. ইউনূস কাঁদলেন গরিবদের কথা বলতে গিয়ে

Aminul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

৭৫ হাজার ডলার ফি’র বক্তা—আজ বাংলার দরিদ্র মানুষের জন্য অশ্রুসিক্ত বিশ্বজুড়ে তিনি পরিচিত একজন নোবেল বিজয়ী, একজন সমাজসংস্কারক। বিশ্বের বহু দেশে লাখো মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন, পেয়েছেন সম্মাননা ও অর্থ—একটি বক্তব্যের জন্য পারিশ্রমিক ৭৫ হাজার ডলার! কিন্তু কখনো তাকে ভেঙে পড়তে দেখা যায়নি। আজ সেই ইতিহাস পাল্টে গেল। আজ কাঁদলেন ড. মুহাম্মদ ইউনূস। এটা কোনো নাটক নয়, স্বজন হারানোর কান্নাও নয়—এ কান্না একজন দেশপ্রেমিকের, একজন মানবতাবাদের, দেশের গরিব মানুষদের জন্য বুকে জমে থাকা দীর্ঘশ্বাসের বহিঃপ্রকাশ। “আমি পৃথিবীর অনেক দেশে গেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু নিজের দেশের গরিব মানুষগুলোর মুখ চোখের সামনে ভেসে উঠলেই বুকটা ভেঙে যায়,”—বলতে বলতেই থেমে গেলেন ড. ইউনূস। তখন তাঁর চোখ দিয়ে ঝরছিল অশ্রু। ড. ইউনূসকে ঘিরে বর্তমানে চলছে নানা বিতর্ক। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। এ নিয়ে যখন অনেকে মুখ খুলতে ভয় পান, তখন তাঁর কান্না যেন এক শব্দহীন প্রতিবাদ। সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে পোস্ট করলে হয়তো দেখা যায় কিছু ‘হা হা’ রিয়্যাক্ট—মনে হয় বিরিয়ানির মাঝে কিছু এলাচি। তাই বলে কি পুরো বিরিয়ানিটাই ফেলে দিতে হবে? বাংলাদেশ বহুবার সরকার পতনের আন্দোলন দেখেছে। এবার বিশ্ব দেখবে, সরকার রক্ষার আন্দোলন—ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ড. ইউনূসের পক্ষে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com