1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান ধ্বংসস্তূপ থেকে বারবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার ক্ষমতা রাখে: মিডলইস্ট আই খাল ঘিরে কৃষি, মৎস্য ও বনায়নে বদলে যাবে গ্রামীণ অর্থনীতি: ত্রাণমন্ত্রী এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ টেকনাফে অস্ত্র ও ‘আইস’সহ পাচারকারী আটক কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ মোংলা বন্দরে অস্থায়ী শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামপাল পশ্চিম শাখার ইফতার মাহফিল ফরিদপুরে তরমুজবোঝাই পিকআপের দু*র্ঘ*টনা, নি*হ*ত ১ আ*হত ১ ফরিদপুরে কৃষিজমির মাটি কে*টে বিক্রি: ভ্রাম্যমান আ’দা’লতে ১ লাখ টাকা জ*রি*মানা! ফরিদপুরে স্বপন তালুকদার নামে এক যুবকের মর*দে*হ উ’দ্ধা’র করেছে পুলিশ!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নারী প্রবাসীর মাইক্রুবাসে ডাকাতির ঘটনায়- ৫ ডাকাত গ্রেফতার

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে জর্ডান প্রবাসী বিউটি আক্তারের গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন,বাগেরহাটের আসাদ আলীর ছেলে রোমান,বরিশাল জেলার মৃত আমীর হোসেনের ছেলে সোহাগ,ইয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন,মৃত ইউসুব জমাদ্দারের ছেলে আব্দুল হাকিম ও পটুয়াখালী জেলার সুবহান সিকদারের ছেলে মিলন সিকদার।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গত ৩১ মে রাতে জর্ডান প্রবাসী এক নারী ও তার পরিবারের সদস্যরা বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে তাদের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে ফিরছিলেন।পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর এলাকায় পৌঁছালে ডাকাতদল একটি হাইস গাড়ি নিয়ে তাদের গতিরোধ করে অস্ত্রেরমুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা,৫টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।এসময় টহলরত হাইওয়ে পুলিশের টিম এগিয়ে গেলে ডাকাতদল ফাঁকা গুলি ছুঁড়ে।এতে হাইওয়ে পুলিশের রেকার হেল্পার তুহিন গুলিবিদ্ধ হয়। ডাকাতির কাজে ব্যবহৃত হাইচ গাড়িটি ডাকাতরা রেখে পালিয়ে যায়।ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীদের মাঝে সম্পা নামে একজন বাদী হয়ে মির্জাপুর থানায়  মামলা দায়ের করেন।পুলিশ সুপার বলেন,মামলা হওয়ার পর জেলা গোয়েন্দা টিম ও মির্জাপুর থানা পুলিশের টিম মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ঢাকা জেলার সাভার থেকে ৪ জন ও মিরপুর থেকে ১ জনকে গ্রেফতার করেন এবং লুন্ঠিত ৩টি মোবাইল,নগদ ১৩,৫০০ টাকা ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস,চাপাতি,চাকু,লাঠি ও জব্দ করেন।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com