1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩ শনিবারের মধ্যে সব হাসপাতালে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তরুণ ভোটার: ভবিষ্যৎ নির্ধারণের সন্ধিক্ষণে বাংলাদেশ

মিয়া সুলেমান
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের প্রশ্ন নয়—বরং এটি দেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক ভূমিকা ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে দেশের মোট ভোটারের প্রায় ৪৪ শতাংশ, অর্থাৎ ৫৬ মিলিয়নের বেশি ভোটার ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ। এত বিপুলসংখ্যক তরুণ ভোটারের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক গতিপথে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে তাদের রাজনৈতিক সচেতনতার দিকটি সামনে আনে। রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণদের উচ্চকণ্ঠ ভূমিকা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশ্লেষকদের মতে, ওই আন্দোলনের মধ্য দিয়ে তরুণরা প্রমাণ করেছে—তারা কেবল নীরব দর্শক নয়, বরং সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন তরুণ ভোটারদের কাছে খুব একটা আশাব্যঞ্জক ছিল না বলে মনে করেন অনেক তরুণ ভোটার। ভোটের অধিকার, প্রতিযোগিতামূলক পরিবেশ ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকায় একাংশ তরুণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছিল।
তবে এবার তরুণরা শুধু ভোট প্রদানে সীমাবদ্ধ থাকতে চায় না; তারা ভোটের অর্থ ও গুরুত্ব নতুনভাবে প্রতিষ্ঠা করতে আগ্রহী।
তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— বাস্তবভিত্তিক কর্মসংস্থান, আধুনিক ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক শাসন, মাদক ও সহিংসতামুক্ত সমাজ, মতপ্রকাশের স্বাধীনতা, ডিজিটাল অধিকার এবং জলবায়ু সুরক্ষা।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “এবার তরুণ ভোটাররা দলীয় অতীত নয়, বরং বর্তমান কর্মকাণ্ড ও বাস্তবসম্মত প্রতিশ্রুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবে।”
তরুণদের মন পেতে ও তাদের গুরুত্ব উপলব্ধি করে প্রধান রাজনৈতিক দলগুলো এখন সরাসরি তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। ক্যাম্পাসভিত্তিক আলোচনা, অনলাইন লাইভ অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি বক্তব্যের মাধ্যমে তরুণদের কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা চলছে।
দলগুলোর নির্বাচনী ইশতেহারে উঠে আসছে—এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, মেধাভিত্তিক নিয়োগ, চাকরির বয়সসীমা বৃদ্ধি, ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং চাঁদাবাজি, দুর্নীতি ও মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা।
বিশ্লেষকদের মতে, মোট ভোটারের প্রায় ১৭ শতাংশ এখনো সিদ্ধান্তহীন বা ফ্লোটিং ভোটার। এদের বড় একটি অংশ তরুণ হওয়ায় এই ভোটাররাই শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরুণদের প্রত্যাশায় সুর মিলিয়ে বিশেষজ্ঞদের মত, এই নির্বাচন তরুণদের জন্য শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের প্রশ্ন নয়; এটি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের একটি বড় পরীক্ষা।
তরুণ ভোটারদের বিশ্বাস অর্জনে সফল হতে পারলে রাজনৈতিক দলগুলো শুধু নির্বাচনী বিজয় নয়, বরং একটি নতুন ও প্রত্যাশিত বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে বলে মত ন্যায় ডিডস রয়েল ম্যানদের (ন্যায় কাজের সুশীল মানুষজন)।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com