”তারুণ্যের সংলাপে জাইমা রহমান, অংশ নেন পিরোজপুরের হিমেল”
কামরুল আহসান সোহাগ
-
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১৩
বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের সঙ্গে চায়ের আড্ডায় উপস্থিত ছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার সন্তান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস. এম. সাজ্জাদ কবীর হিমেল।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালী ডিওএইচএস প্লে-গ্রাউন্ডে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কনটেন্ট জেনারেশন টিম এই আয়োজন করে।
সাজ্জাদ কবীর হিমেল জানান, তরুণ ভোটার এবং জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ সংলাপ তৈরি করাই ছিল চায়ের আড্ডার লক্ষ্য। এ সময় জাইমা রহমান আমাদের কাছে সমস্যা, সম্ভাবনা ও সমাধানের কথা জানার চেষ্টা করেন এবং নিজের ভাবনাও শেয়ার করেন।
উল্লেখ্য, পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. সিপারের সন্তান এস. এম. সাজ্জাদ কবীর হিমেল।
এ বিভাগের আরো সংবাদ