1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারেক রহমান দেশের গণতন্ত্র রক্ষা করবেন : টিপু

স্টাফ রিপোর্টার (নাটোর)
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘দেশ শুধুমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তারেক রহমান দেশের গণতন্ত্র রক্ষা করবেন।’ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনসার আলী সরকার প্রমুখ। অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আরও বলেন, ‘বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী, উন্নয়ন ও সাম্যের রাজনীতিতে বিশ্বাসী। ফ্যাসিস্টরা কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃতে দেশের মানুষ তা প্রতিহত করবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com