বরগুনার তালতলী উপজেলায় দীর্ঘ কয়েক দিন ধরে পেট্রোল সংকটের পর অবশেষে পুনরায় পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। এতে করে স্থানীয় যানবাহন চালক ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। গত কয়েক দিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় মোটরসাইকেল, ও অন্যান্য যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। জরুরি প্রয়োজনে অনেকেই দূরবর্তী এলাকা থেকে অতিরিক্ত দামে জ্বালানি সংগ্রহ করতে বাধ্য হন।
শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে তালতলীর পেট্রোল পাম্পগুলোতে পুনরায় পেট্রোল সরবরাহ শুরু হলে চালকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। দোকানে পেট্রোল নিতে চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সরবরাহ স্বাভাবিক থাকলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও চালকরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে যেন এমন জ্বালানি সংকট আর না হয় এবং নিয়মিত সরবরাহ বজায় থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।