1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

তালতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

মো: ইব্রাহিম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে
বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। এ ঘটনায় সোহেল খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 আহত অবস্থায় তার বাবা আব্দুল আজিজ খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নেওয়ার পথে সোহেল খান মারা যান।
আহত আব্দুল আজিজ খান বর্তমানেআমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com