সাতক্ষীরার তালায় জেঠুয়া বাজারে আদালতের নিদের্শনা  অমান্য করে   পৈতৃক ও ক্রয়কৃত হাল দাগ-৪২৬, দাগ নং- ৭৮৮,৭৯৩,৭৯৪ মোট জমির পরিমান ১০ শতক ভোগদখলকৃ সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জেঠুয়া গ্রামের মৃত নেহালউদ্দিন শেখ এর পুত্র  মোঃ আতিয়ার রহমান শেখ তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জালালপুর  এলাকার বাসিন্দা মোঃ আতিয়ার রহমান শেখ দাবি করেন, তার পৈতৃক ও ক্রয়কৃত জমির ওপর পাকা দোকানঘর নির্মাণ করে ভোগদখলে ছিলেন। কিন্তু স্থানীয়  হাসেম শেখ ও আবু বক্কর সিদ্দিক গং জোরপূর্বক সেই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা সংঘবদ্ধ হয়ে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে তার সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে হাসেম শেখ ও আবু বক্কর সিদ্দিক সহ এক দল সঙ্ঘবদ্ধ চক্র নতুন পাকা দোকানঘর ভাঙচুর চালায় এবং জোরপূর্বক দখল নিতে চায়।
এসময় বাধা দিতে গেলে তার স্ত্রীকে মারধর ও গালিগালাজ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত থেকে পরিস্থিতি প্রত্যক্ষ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।
ভুক্তভোগী আতিয়ার রহমান শেখ জানান, তিনি এ ঘটনায় আইনগত প্রতিকার চেয়ে তালা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পাওয়া পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।