তিনি পেশায় একজন ভ্যানচালক। জীবিকার তাগিদে কখনো ভ্যান চালিয়েছেন, কখনো কাজ করেছেন ইটভাটায়

তিনি পেশায় একজন ভ্যানচালক। জীবিকার তাগিদে কখনো ভ্যান চালিয়েছেন, কখনো কাজ করেছেন ইটভাটায়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এই মানুষটির নিজের কোনো ভিটেমাটিও নেই। স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন নানা-নানির আশ্রয়ে।
অথচ সৌভাগ্যের কী অপূর্ব চমক! রাণীশংকৈলের ভিশন এম্পোরিয়াম শোরুম থেকে কিস্তিতে একটি ফ্রিজ কিনেই লটারিতে জিতে নিয়েছেন এই অফারের প্রথম প্রাইভেট কারটি।
আজ ভিশন এম্পোরিয়াম কোম্পানির প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দিয়েছেন সেই স্বপ্নের গাড়ির চাবি। যে মানুষটির জীবনের চাকা এতদিন ঘুরেছে ভ্যানের প্যাডেলে, আজ তিনিই একটি প্রাইভেট কারের মালিক!
সংবাদ সংগ্রহের প্রয়োজনে নিজেই গিয়েছিলাম তাঁর বাড়িতে। সরেজমিনে গিয়ে তাঁর জীবনসংগ্রামের গল্প শুনেছি, দেখেছি বাস্তবতার কঠিন চিত্র। অভাব-অনটনের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা এই মানুষটির জীবনে এমন প্রাপ্তি সত্যিই আনন্দের।
জীবন কখন, কাকে, কীভাবে চমকে দেয়—তা কেউ জানে না। ভাগ্য বদলের এমন গল্প সত্যিই অবিশ্বাস্য!
ভাগ্যবান এই মানুষটির জন্য রইল আন্তরিক শুভকামনা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top