1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধবাজদের জন্য পরাজয় ও দুর্ভোগ হয়ে দাঁড়াবে হরমুজ: লারিজানি দুর্যোগ মোকাবিলায় তারুণ্যের দীপ্ত শপথ: কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ভাঙ্গুড়ায় তাঁতী দলের কমিটি অনুমোদন ​কলারোয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যকে অর্থদণ্ড ফুলবাড়ীতে অগ্নি ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত চাঁদপুরে হযরত আবু বকর সিদ্দিক নুরানী ক্যাডেট মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭ মার্চ ২০২৬ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী শ্যামনগরে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, তিন আসামি গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন

তীব্র শীতে কাঁপছে নওগাঁ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে
তীব্র শীতে কাঁপছে নওগাঁ, বইছে মৃদু শৈত্যপ্রবাহ আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা নওগাঁ। গেলো কয়েকদিনের থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে দেখা মিলছে না সূর্যের। ফলে শীতের তীব্রতা বেড়েছে।
শনিবার সকাল ৬টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গতকাল নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর আজ সেই তাপমাত্রা আরও নিচে ৮ দশমিক ৯ এ নেমেছে। গতকাল জেলায় সারাদিন সূর্যের দেখা মেলেনি। আজও ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলার সম্ভাবনা বেশি।
আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
গেলো কয়েকদিন থেকে নওগাঁয় ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠানামা করছে। হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ায় রাস্তাঘাট ফাঁকা থাকছে। ফলে যানবাহনের ভাড়া কমে গেছে। এদিকে, ঠান্ডা হিমেল বাতাস থাকায় শীতে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ।
রানীনগর প্রতিনিধি, নওগাঁ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com