ত্রিশালের আশরাফুল আলম দুলু তালুকদারের নেতৃত্বে নেপালের পথে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ কাবাডি দল

 নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক চার জাতি কাবাডি টুর্নামেন্টে অংশ নিতে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ পুরুষ জাতীয় অনূর্ধ্ব-২০ কাবাডি দল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে লাল-সবুজের প্রতিনিধিরা নেপালের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।

এবারের আন্তর্জাতিক আসরে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃতী সন্তান জাতীয় কাবাডি কোচ আশরাফুল আলম দুলু তালুকদার। তাঁর নেতৃত্ব ও প্রশিক্ষণে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে প্রস্তুত বাংলাদেশের তরুণ কাবাডি খেলোয়াড়রা।

টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি শিরোপা ও পদক জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। দলের কোচ হিসেবে আশরাফুল আলম দুলু তালুকদারের দায়িত্ব পালন ত্রিশালবাসীর জন্যও গর্ব ও আনন্দের বিষয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সফলতা কামনা করে কোচ আশরাফুল আলম দুলু তালুকদারসহ দলের সব সদস্য দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। তাঁদের প্রত্যাশা, সবার দোয়া ও ভালোবাসায় সফলতা নিয়ে দেশে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top