ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

 ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাতে ত্রিশাল থানাধীন হরিরামপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. জাহাঙ্গীর আলম (৩৫)। তিনি জাতীয় শ্রমিক লীগের হরিরামপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক। তিনি হরিরামপুর বাজারের পূর্ব পাশে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল মান্নান এবং মাতার নাম নুরুননাহার।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কালাইয়ের বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে ঐতিহ্যবাহী বৃহত্তম নবান্ন উৎসবের বর্ণিল আয়োজন স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম  

​জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রাম চিশতিয়া আস্তানা শরিফে আজ বৃহস্পতিবার (১৯

Scroll to Top