1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণ এশিয়ার সেরা শিক্ষকের স্বীকৃতি পেলেন জবি অধ্যাপক ।

আরাফাতুল হক চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস থেকে বছরের সেরা শিক্ষক (বেস্ট ফ্যাকাল্টি অব দি ইয়ার) ক্যাটাগরিতে লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি) রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) অর্জন করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) লন্ডন স্কুল অফ ডিজিটাল বিজনেস (এলএসডিবি), রিজিওনাল এডুকেশন অ্যাওয়ার্ড (এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩) ঘোষণা করে। এতে বিশ্বের ৩২টি দেশের শিক্ষাবিদ ও গবেষকরা বিভিন্ন ক্যাটাগরিতে এলআরইএ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন।

অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার একজন শিক্ষাবিদ ও গবেষক এবং তার বিভিন্ন গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ তার শিক্ষার্থী, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পুরস্কারটি উৎসর্গ করেছেন। তিনি   তাঁর শিক্ষা ও গবেষণা কর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ উক্ত অ্যাওয়ার্ড এর জন্য তাঁকে মনোনীত করায় আর্জেন্টিনা ও বিশ্বব্যাপী কনস্টিটিউন্ট পার্টনার ক্যাম্পাস সমৃদ্ধ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেডের উপাচার্য  ইউনেস্কো লরিয়েট অধ্যাপক স্যার বাশিরু আরেমু এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

অধ্যাপক আরিফ ক্রাউন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড, আর্জেন্টিনা এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ , বরিশাল এর ট্রাস্টি বোর্ডের সদস্য ।  তিনি তাঁর সেরা গবেষণাপত্রের জন্য সাউথ এশিয়ান জার্নাল অফ মার্কেটিং , এমেরাল্ড পাবলিশিং লিমিটেড , যুক্তরাজ্য থেকে ২০২২ এমেরাল্ড লিটারেটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com