1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত পিরোজপুরে কৃষকের রান্নাঘরে দুর্বৃত্তের আগুন, অল্পের জন্য রক্ষা পেল বসতঘর ফুলপুরকে দূনীতিমুক্ত, আধুনিক পরিচ্ছন্ন উপজেলা গড়তে চান সিরাজুম মুনীর রিফাত বগুড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাউজান শ্রীশ্রীকৃষ্ণাদ্বৈত মন্দিরে ধর্মসম্মেলন

দলদলিয়া গ্রামে খেলার মাঠ সংস্কারের জন্য সরকারের বিশেষ বরাদ্দর দাবি

মোঃ আশরাফুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৫৯৫ বার পড়া হয়েছে

ফুলবাড়ী উপজেলা সংলগ্ন পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি খেলার উপযোগী করতে সরকারের বিশেষ বরাদ্দের দাবী জানান এলাকার যুব সমাজ।

এলাকার যুব সমাজের পক্ষে দলদলিয়া নাগরিক ফোরাম পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন দেন।
আবেদনে তারা উল্লেখ করে বলেন এই ইউনিয়নের একমাত্র খেলার মাঠ দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এই মাঠটি। পার্বতীপুর উপজেলার শেষ সীমানা ও ফুলবাড়ী উপজেলার শেষ সীমানা সংলগ্ন দলদলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি।

অল্প বৃষ্টিতেই মাটিতে পানি জমা হয়ে মাঠটি দিন দিন যুব সমাজ খেলা থেকে বিমুখ হয়ে মাদক এবং বিভিন্ন রকম অপরাধের সঙ্গে সম্পৃক্ত হয়ে যেতে পারে । এই বিষয়ে দলদলিয়া নাগরিক ফোরামের পক্ষে মোঃ নুর আলম গত ২৭ জুন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর মাঠ সংস্করণের দাবিতে একটি আবেদন করেন।

এলাকার বয়স জোষ্ঠরা জানান এটি একটি ঐতিহ্যবাহী মাঠ তাই আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি মাঠটি কে খেলার উপযোগী করে তুলতে সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ কামনা করছি। এ ব্যাপারে ঐ বিদ্যালয়ের সভাপতি মোঃ আশরাফুল আলম, বলেন। স্কুলের খেলার মাঠটি সরকারি অনুদান না পাওয়ায় খেলা ধুলার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাছিমা খাতুন, তিনি জানান, বিদ্যালয়ের মাঠটি সংস্কার করা হলে এলাকার যুব সমাজ খেলা করতে পরাবে।এ বিষয়ে এলাকার যুবক মোঃ পাপ্পু জানান আমরা নিজ উদ্যোগে মাঠটি কে সংস্কার করছি এখনো মাঠের অনেক কাজ বাকি রয়েছে। বাকি কাজগুলো করতে আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র ইউনিয়নের চেয়ারম্যানের সুদৃষ্টি কামনা করছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com