দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এ অভিযোগ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মো. মোসলেম মোল্লা।

লিখিত অভিযোগে মোসলেম মোল্লা উল্লেখ করেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনী তার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণ করেন। এ ছাড়া তাকে তিনটি খাসি উপহার দেন। এ-সংক্রান্ত প্রমাণ তার কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

অভিযোগটি নিরপেক্ষভাবে যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।

অভিযুক্ত রমিজ উদ্দিন লন্ডনীর মোবাইলে একাধিকবার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ভিডিওটিও আমাদের নজরে এসেছে। তবে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মুক্তিযোদ্ধা আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা রমিজ উদ্দিন লন্ডনীকে ১১ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

ফরিদপুরে বিএনপির তৃণমূলের ভিতরে চাপা ক্ষভ ও কষ্ট। ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বিএনপির তৃণমূল নেতা কর্মিদের ভিতরে চাপা কষ্ট কিন্তু কেউ খোজ নেয়ার চেষ্টা করছে না অভিযোগ কর্মিদের। ফরিদপুরের বিএনপির তৃণমূলের অনেক নেতা কর্মি রাজনীতি থেকে অনেকই দুরে সরে গেছে। এবার বিএনপি ক্ষমতায় আশার পরেই ১৭ বছরের নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে এতের কোন খোজ খবর নিচ্ছেনা জেলার শীর্ষ পযায়�

এ সম্পর্কিত আরো পড়ুন

ফরিদপুরে বিএনপির তৃণমূলের ভিতরে চাপা ক্ষভ ও কষ্ট। ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বিএনপির তৃণমূল নেতা কর্মিদের ভিতরে চাপা কষ্ট কিন্তু কেউ খোজ নেয়ার চেষ্টা করছে না অভিযোগ কর্মিদের। ফরিদপুরের বিএনপির তৃণমূলের অনেক নেতা কর্মি রাজনীতি থেকে অনেকই দুরে সরে গেছে। এবার বিএনপি ক্ষমতায় আশার পরেই ১৭ বছরের নির্যাতন হামলা মামলার শিকার হয়েছে এতের কোন খোজ খবর নিচ্ছেনা জেলার শীর্ষ পযায়�

Kalapara news &pick 20.10.26

নয় বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল, প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শনে

শিবগঞ্জের ছোট নারায়ণপুর নাথপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব উদযাপিত ​স্টাফ রিপোর্টার মোঃইবরাহিম 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর নাথপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পরম

News Narayanganj

লোকদেখানো ইবাদত নয়, আমল হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য -ছারছীনার

Scroll to Top