1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার

দীর্ঘ দুই দশক পর ময়মনসিংহে আসছেন তারেক রহমান

আনোয়ার হুসাইন স্টাফ রিপোর্টার( ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।
তারেক রহমানের আগমনকে ঘিরে ময়মনসিংহজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকেই জনসভাস্থলে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি কার্যক্রম শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মো. শরীফুল আলম বলেন, “দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৭ জানুয়ারি ময়মনসিংহে আসবেন। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও ঐতিহাসিক মুহূর্ত। তাঁর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”
তিনি আরও বলেন, “সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন সংসদ প্রার্থী মঞ্চে উপস্থিত থাকবেন। আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রত্যাশা। এই জনসভা হবে একটি ঐতিহাসিক সমাবেশ, যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে।”
তারেক রহমানের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে মো. শরীফুল আলম বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এক অবিচ্ছেদ্য নাম। তিনি গত ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে তাঁর নেতৃত্ব দেশের মানুষের জন্য প্রেরণার উৎস।”
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালের ২০ জুলাই ময়মনসিংহ সফরে এসেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com