1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক যশোরের কেশবপুরের দাখিল মাদ্রাসার সুপার চূড়ান্ত বরখাস্ত ‘ফ্যামিলি-কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে’ ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড জুলাই শহীদদের ব্যাঙ্গ করে চাকরি খোয়ালেন সেই জিনাত জোয়ারদার মাদক কারবারিদের ধরতে মাঠে নেমেছেন মন্ত্রী দুলু,আটক ৩

দুই স্টেশনের একটিতে থেমে আছে ট্রেনসংকট, বন্ধ অপরটি

ইলিয়াছ শাহেদ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেল যোগাযোগে দীর্ঘদিন ধরে চরম অনিশ্চয়তা বিরাজ করছে। গোয়ালন্দ বাজার ও গোয়ালন্দ ঘাট—এই দুই গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে একটি কার্যত বন্ধ, অপরটি সীমিত পরিসরে চালু থাকায় যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, প্রায় এক দশক আগে গোয়ালন্দ বাজার রেলস্টেশনটি বন্ধ হয়ে যায়। ফলে এই স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো বর্তমানে গোয়ালন্দ ঘাট স্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে। অথচ একসময় এই দুই স্টেশন দিয়েই নিয়মিত যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচল করত।
বর্তমানে গোয়ালন্দ ঘাট স্টেশন দিয়ে পাঁচটি ট্রেন চলাচলের কথা থাকলেও বাস্তবে নিয়মিত চলছে মাত্র একটি বা দুটি। এর মধ্যে একটি মেইল ট্রেন এবং একটি লোকাল ট্রেন। বাকি ট্রেনগুলো নানা অজুহাতে বন্ধ বা অনিয়মিত হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, স্টেশন বন্ধ থাকায় যাত্রীসংখ্যা কমে গেছে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে এবং পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে গোয়ালন্দ বাজার এলাকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।
গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন জানান, “ট্রেনের সংখ্যা বাড়ানো এবং বন্ধ স্টেশন পুনরায় চালু করা গেলে যাত্রীসেবার মান উন্নত হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা দ্রুত গোয়ালন্দ বাজার রেলস্টেশন পুনরায় চালু করা এবং নিয়মিত ট্রেন চলাচলের দাবি জানিয়েছেন। তারা বলছেন, রেল যোগাযোগ স্বাভাবিক হলে গোয়ালন্দসহ আশপাশের অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com