1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

দুমকিতে ধর্ষণের অভিযোগে মামলা গাজীপুরে গ্রেপ্তার,ডিএনএ পরীক্ষার নির্দেশ

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাসেরও বেশি সময় ধরে আসামি পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছেন নাঈম হোসেন খাঁন (২৭)। গাজীপুরের বাসন থানা এলাকায় গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। ‎ ‎গতরবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। এ অভিযানে অংশ নেয় পটুয়াখালীর দুমকি থানা পুলিশ, গাজীপুর র‌্যাব ও বাসন থানা পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়। ‎ ‎গ্রেপ্তার হওয়া নাঈম হোসেন খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ. রহমান খানের ছেলে। ‎ ‎মামলার বাদীর কোলে রয়েছে ৮ মাস বয়সী এক শিশু, যার পিতৃত্ব নিয়েই মূল বিরোধ। গত ২৪ জুন ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)–এর ৯(১) ধারায় দুমকি থানায় মামলা করেন। ‎ ‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণকন্ঠ কে বলেন, ‘প্রযুক্তিগত সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব যাচাই করা হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com