1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

‎দুমকীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত-১

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 পটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায় প্রাণ গেল হারুন অর রশিদ খান(৭০)নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার।

‎বুধবার (১৫ এপ্রিল)  সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।  এতে গুরুতর আহত হয়েছেন রিয়াজ হাওলাদার (২৪) নামে ট্রাকচালক।

‎মৃত হারুন অর রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। আহত ট্রাক চালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।

‎স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, প্রতিদিনের ন্যায় হারুন অর রশিদ সকালে হাঁটতে  বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফল গামী ঢাকা মেট্টো ন-২৩- ১৬৪৮ ট্রাকটি সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

‎স্থানীয়রা  দু’জনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পঠানো হয়েছে।

‎দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জি এম ডাঃ এনামুল হক জানান, ৮ টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে লাশটি থানায়  আনা হয়েছে। নিহতের পরিবার  ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করায় উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com