নেত্রকোনার দুর্গাপুরে‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’’ এই প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নানা আয়োজনে এ দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান কয়েকটি সরক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউএনও এম. রকিবুল হাসান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলম সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে জাতীয় স্থানীয় সরকার দিবস পালনের প্রচলন শুরু করেছেন। প্রধানমন্ত্রীর প্রবর্তিত ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শহর ও গ্রামের ব্যবধান আর নেই। অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ জনপদে এখন অর্থনৈতিক কর্মকান্ডের গতি সঞ্চারিত হয়েছে। এ সময় বক্তারা কাজ গুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।