1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত আমিরের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ‘আ.লীগের আমলের আইনেই দলটির বিচার হবে’ বলে ব্যাখ্যা দিলেন চিফ প্রসিকিউটর বগুড়া শিবগঞ্জে চাঞ্চল্যকর প্রতারণা মামলার আসামী শাওন গ্রেফতার : মূল রহস্য উদঘাটন। গঙ্গাচড়ায় সয়ড়াবাড়ী রহিম উদ্দিন দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি এবং ভিকটিমের বাবা-মা প্রতিবাদ করায় তাদের ও মারপিট করায় আসামি গ্রেফতার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন রামপালে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর ‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’: ছাত্রদল নেতা

দুর্গাপুরে হাজংমাতা রাশিমণির প্রয়াণ দিবস পালিত

হাফিজ উল্লাহ চৌধুরী  
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার দুর্গাপুরে ব্রিটিশবিরোধী টংক আন্দোলনের নারী শহীদ হাজংমাতা কমরেড রাশিমণির ৮০তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিভিন্ন হাজং সংগঠন ও সিপিবি দুর্গাপুর উপজেলা শাখা। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেরাতলী গ্রামে রাশিমণির স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৩৭ সালে টংক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে রাশিমণি হাজং নারী জাগরণের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি ছিলেন টংক আন্দোলনের প্রথম নারী শহীদ।
“রাশিমণি হাজং শুধু হাজং জনগোষ্ঠীর নয়, সমগ্র নারী আন্দোলনের প্রেরণা।”
আলোচনা শেষে হাজং জনগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। নতুন প্রজন্মের কাছে হাজংমাতা রাশিমণির জীবনাদর্শ তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com