1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নওগাঁও ১ আসনের প্রার্থী জনসভা করেন সাপাহারে বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিশাল মিছিল ও পথসভা মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুযাইফার মৃত্যু লক্ষ্মীপুরের চার সংসদীয় আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তায় প্রশাসন নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়ি পাল্লার নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা লোহাগাড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় নির্বাচনের কারণে স্থগিত ৪০০ বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা বিদ্রোহী প্রার্থীদের চাপে উত্তপ্ত ময়মনসিংহ ভোট, ঈশ্বরগঞ্জ-৮ এ বিএনপি এগিয়ে চলে গেলেন বাউল সাধক সুনীল কর্মকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির কোনও বিকল্প নেই – শেখ আব্দুল ওয়াদুদ

দুর্নীতিতে চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না: তারাগঞ্জে এটিএম আজাহারুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
রংপুর-২ আসনে জামায়াত প্রার্থী এটিএম আজহারুল ইসলামের নির্বাচনী জনসভা
রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “যারা অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে এখন বিপুল সংখ্যক ঋণ খেলাপি প্রার্থী দিয়েছে, তারা কিভাবে দুর্নীতি বন্ধ করবে?” তিনি আরো বলেন, “এটি তাদের রাজনৈতিক ভাষণের অতিরিক্ত কিছু নয়। দেশের জনগণ আর দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না।”
এটিএম আজহারুল ইসলাম জনগণের অধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরে বলেন, “জনগণ দীর্ঘ ৫৪ বছর ধরে তাদের ন্যায্য অধিকার হারিয়েছে, কিন্তু এখন সেই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা দৃঢ় অঙ্গীকার করেছে।” তিনি আশাবাদী, এই বিপুল জনসমাগম এবং সমর্থন দেখে এবার “দাঁড়িপাল্লা মার্কায়” জনগণ তাদের মূল্যবান ভোট প্রদান করবে এবং নির্বাচনে জনগণের ঐক্য ও অঙ্গীকার একটি বড় পরিবর্তনের সূচনা করবে।
নির্বাচনী আচরণবিধি মেনে রাত ৭:৩০ মিনিটে বক্তব্য শুরু করে ৭:৫৫ মিনিটে জনসভা সমাপ্ত ঘোষণা করেন এবং সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com