1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার বিএনপি নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! গণভোট না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে: ডা. শফিকুর রহমান ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর না খুললে জনগণই সেটা খুলে দেবে: নাহিদ ইসলাম ‘নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করবেন না’: জামায়াতে আমির যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

দেশে র‌্যাবের মতো এ রকম একটি সংগঠন দরকার আছে: র‌্যাবের মহাপরিচালক

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

র‌্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশে র‌্যাবের মতো এ রকম একটি সংগঠন দরকার আছে। তবে রাষ্ট্রের দ্বায়িত্বশীল কাজে র‌্যাব কাজ করবে। সঠিকভাবে পরিচালিত হলে ভাবমূর্তি বাড়বে।

রোববার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

র‌্যাব বিলুপ্তি নিয়ে মহাপরিচালক বলেন, র‌্যাব বিলুপ্ত হবে কি না তা সরকারের বিষয়। তবে আমাদের দায়িত্ব কাজ করা, তা আমরা করব।

তিনি আরও বলেন, র‌্যাবের নিজেদের অপকর্ম গত দেড় বছরে নেই বললেই চলে। র‌্যাব সঠিকভাবে পরিচালিত হবে। সে বিষয়ে সরকারের নিদর্শন আছে।

আরও পড়ুন: র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি আহসান হাবীব

আহসান হাবীব পলাশ আরও বলেন, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে সব বিষয় আছে তার জন্য আমাদের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা করা হবে।

জলদস্যু ও জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, সারা দেশে জলদস্যুর বিস্তার বাড়ার কথা আমরা শুনেছি। এসব বিষয়ে কাজ করা হচ্ছে। দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আছে কি না তা আমি সরাসরি উত্তর দেবো না। তবে যে বাদই থাক তা নিয়ে আমরা কাজ করব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com